Yuva Sathi Online Apply: ফোন থেকেই বেকার ভাতার আবেদন কীভাবে করবেন? কী কী নথি লাগবে?

Yuva Sathi Online Apply

পশ্চিমবঙ্গ সরকারের যুব সাথী প্রকল্পের মাধ্যমে বেকার যুবকদের আর্থিক সহায়তা দেওয়া হয়। এই প্রকল্পে যোগ্য প্রার্থীরা মাসিক ১৫০০ টাকা করে ভাতা পেতে পারেন। অনেকেই জানতে চান, মোবাইল ফোন থেকেই কি আবেদন করা যায়? হ্যাঁ এখন অফলাইনের বিভিন্ন ক্যাম্পের সঙ্গে সঙ্গে অনলাইনেও যুব সাথীর জন্য আবেদন করা যাচ্ছে।

আবেদন করার জন্য প্রার্থীর বয়স সাধারণত ২১ থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে এবং পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে। ন্যূনতম মাধ্যমিক পাস হতে হবে এবং আবেদনকারীকে বেকার থাকতে হবে। অন্য কোনো সরকারি ভাতা একসঙ্গে নেওয়া যাবে না।

প্রয়োজনীয় নথির মধ্যে রয়েছে আধার কার্ড, ভোটার আইডি বা বসবাসের প্রমাণপত্র, মাধ্যমিকের সার্টিফিকেট বা মার্কশিট, ব্যাংক অ্যাকাউন্টের বিবরণ এবং পাসপোর্ট সাইজ ছবি। সব নথি ঠিকভাবে জমা দিলে যাচাইয়ের পর অনুমোদিত প্রার্থীদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি টাকা পাঠানো হয়।

নিচের লিংকে ক্লিক করে যুব সাথীর প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন। আবেদন করার জন্য নিচের ওয়েবসাইটটি ওপেন করার পর প্রয়োজনীয় স্টেপ ফলো করুন এবং পুরো প্রচেষ্টা কমপ্লিট করুন তাহলে আবেদন প্রক্রিয়া কমপ্লিট হয়ে যাবে।

Also Read:  আপনার ফোনেই এখন সব ধরনের ডিজাইন করার সহজ উপায় | Designer Tools Pro App: Create Professional Designs on Your Phone

যুব সাথী প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইট লিংক: apas.wb.gov.in


Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top