বেকার ভাতার টাকা না ঢুকলে কি করবেন? “Yuva Sathi” নিয়ে বড় সিদ্ধান্ত নবান্নের

বেকার ভাতার টাকা না ঢুকলে কি করবেন? "Yuva Sathi" নিয়ে বড় সিদ্ধান্ত নবান্নের

রাজ্যে বেকার যুবক-যুবতীদের আর্থিক সহায়তা দেওয়ার লক্ষ্যে চালু হওয়া “বাংলার যুব সাথী” (Yuva Sathi) প্রকল্পকে ঘিরে ক্রমেই বাড়ছে আগ্রহ। অনেকেই এই প্রকল্পে আবেদন করার পর জানতে চাইছেন, তাদের একাউন্টে টাকা ঢুকেছে কিনা সেটা কিভাবে চেক করব বা তাঁদের আবেদন গ্রহণ হয়েছে কি না, যাচাই প্রক্রিয়া কোথায় পৌঁছেছে বা কবে থেকে আর্থিক সহায়তা পাওয়া যাবে। এই সমস্যার সমাধান করতেই নবান্নে বিশেষ হেল্পলাইন চালুর উদ্যোগ নেওয়া হয়েছে বলে প্রশাসনিক সূত্রে জানা গেছে। এর মাধ্যমে আবেদনকারীরা সরাসরি ফোন করে নিজেদের আবেদন সংক্রান্ত বিভিন্ন তথ্য জানতে পারবেন।

“বাংলার যুব সাথী” (Yuva Sathi) প্রকল্প মূলত রাজ্যের শিক্ষিত বেকার যুবকদের আর্থিক সহায়তা দেওয়ার একটি উদ্যোগ। এই প্রকল্পের আওতায় যোগ্য আবেদনকারীরা প্রতি মাসে ১৫০০ টাকা করে ভাতা পাবেন। এই অর্থ সরাসরি তাঁদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হবে। সরকার জানিয়েছে, একজন আবেদনকারী সর্বোচ্চ পাঁচ বছর পর্যন্ত এই ভাতা পেতে পারেন অথবা তিনি চাকরি পাওয়া পর্যন্ত এই সুবিধা চালু থাকতে পারে।

এই প্রকল্পের জন্য বয়সসীমা ধরা হয়েছে ২১ থেকে ৪০ বছর। আবেদনকারীকে অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে এবং অন্তত মাধ্যমিক পাশ থাকতে হবে। পাশাপাশি আবেদনকারীকে বেকার হতে হবে। সাধারণভাবে যাঁরা ইতিমধ্যেই অন্য কোনও আয়ভিত্তিক সরকারি ভাতা পাচ্ছেন, তাঁদের ক্ষেত্রে এই প্রকল্পের সুবিধা পাওয়ার ক্ষেত্রে কিছু শর্ত থাকতে পারে।

Also Read:  Trump News: ট্রাম্পের বাড়িতে বন্দুক, জ্বালানি নিয়ে হামলার চেষ্টা, গুলিতে নিহত সশস্ত্র ব্যক্তি

রাজ্য সরকারের মতে, এই প্রকল্পের মূল উদ্দেশ্য হল চাকরি খোঁজার সময় যুবকদের কিছুটা আর্থিক নিরাপত্তা দেওয়া। অনেক সময় পড়াশোনা শেষ করার পর চাকরি পেতে দীর্ঘ সময় লেগে যায়। সেই সময়টাতে যাতে যুবক-যুবতীরা আর্থিক সমস্যায় না পড়েন, সেই কথা মাথায় রেখেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। প্রশাসনের মতে, এই ভাতা পাওয়ার ফলে অনেকেই চাকরির প্রস্তুতি বা দক্ষতা বাড়ানোর সুযোগ পাবেন।

প্রকল্প চালু হওয়ার পর থেকেই রাজ্যজুড়ে ব্যাপক সাড়া পড়েছে। বিভিন্ন জেলায় বিশেষ ক্যাম্পের মাধ্যমে আবেদনপত্র জমা নেওয়া হয়েছে এবং বহু যুবক-যুবতী ইতিমধ্যেই আবেদন করেছেন। এত বিপুল সংখ্যক আবেদন জমা পড়ায় অনেকেই তাঁদের আবেদনের বর্তমান অবস্থা সম্পর্কে জানতে চাইছিলেন। সেই কারণেই নবান্নে বিশেষ হেল্পলাইন চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

৬২৯২২৪৮৮৮৮ এই হেল্পলাইনে ফোন করে আবেদনকারীরা জানতে পারবেন তাঁদের আবেদন গ্রহণ করা হয়েছে কি না, যাচাই প্রক্রিয়া কতদূর এগিয়েছে এবং ভবিষ্যতে কখন থেকে ভাতা পাওয়া যেতে পারে। “Yuva Sathi”-এর পাশাপাশি আবেদন সংক্রান্ত কোনও সমস্যা বা অভিযোগ থাকলে সেটিও জানানো যাবে। সকাল ১০:৩০ থেকে বিকাল ৫ঃ৩০ পর্যন্ত ওই হেল্প লাইনে কল করে বিস্তারিত জানকারি নিতে পারবেন।

Also Read:  Yuva Sathi Scheme: শুধু খাস কলকাতায় যুব সাথী প্রকল্পে ২ লক্ষেরও বেশি আবেদন

প্রশাসনের মতে, এই ধরনের হেল্পলাইন চালু হলে আবেদনকারীদের অনেকটাই সুবিধা হবে। একই সঙ্গে প্রকল্প পরিচালনার ক্ষেত্রেও স্বচ্ছতা ও গতি বাড়বে। রাজ্য সরকারের আশা, “বাংলার যুব সাথী” প্রকল্পের মাধ্যমে বহু বেকার যুবক-যুবতী সাময়িক আর্থিক সহায়তা পেয়ে উপকৃত হবেন এবং ভবিষ্যতে নিজেদের কর্মসংস্থানের পথে এগিয়ে যেতে পারবেন।

আপনাদের সুবিধার্থে আরেকটা বেস্ট অপশন বলে রাখি আপনার যুবসাথী (Yuva Sathi) প্রকল্পের টাকা ঢুকেছে কিনা এই অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে চেক করতে পারবেন।


Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top